শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি:শ্রীবরদী পৌরসভায় জিআর চাল বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল। ৩১ আগস্ট সকালে শ্রীবরদী পৌর শহরের শ্রীবরদী সরকারি কলেজ মাঠে ওই চাল বিতরণ করা হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, ১০ টন জিআর ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম দিন উপলক্ষে ২ টন সহ ১২ টন জিআর চাল শ্রীবরদী পৌরসভার ১২শ জন হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হবে। চাল পেয়ে খুশি অনেক হত দরিদ্র পরিবার। ছনকান্দা গ্রামের মমেলা বেগম বলেন, এই অভাবের সময় চাল পেয়ে আমার অনেক সুবিধা হল। কয়েক দিন খেতে পারব।

পৌর মেয়র মোহাম্দ আলী লাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশ আজ উন্নত বিশ্বের দিকে ধাবিত হচ্ছে। সকল জনপ্রতিনিধিগণ দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে কাজ করে যেতে হবে। তবেই বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন পুরণ হবে।

