শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শ্রীবরদী সংবাদদতা: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
২১ অক্টোবর সোমবার ভোরে উপজেলার সীমান্তবর্তী সিংগবরুণা ইউনিয়নের কর্ণঝোড়া-বাবেলাকোনা ও রানিশিমুল ইউনিয়নের বালিজুরী-হালুয়াহাটি গ্রামের ঐ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ বালু উত্তলনের কাজে ব্যবহৃত ২টি ট্রলি জব্দ করা হয়। এছাড়াও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রাংশ ধ্বংস করা হয়। পরে ট্রলি মালিকদের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কিন্তু অভিযানের আগেই বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানের সত্যতা নিশ্চিত করে ইউএনও শেখ জাবের আহমেদ বলেন, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *