বুলবুল আহম্মেদ||শেরপুর শহরের উপকন্ঠ তাতালপুর আয়েশা ফাউন্ডেশনের সম্মুখে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো চার জন। শনিবার ২৬ মার্চ দুপুরে সিএনজি এবং মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।
নিহত ওই সেনা সদস্যের নাম হুমায়ুন কবির (২১)। সে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের দরিদ্র কৃষক শাহা আলম এর একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, নিহত হুমায়ুন কবির একজন সেনা সদস্য। ছুটিতে তার নিজের বাড়ি গড়জরিপা এসেছিলো। শেরপুর পৌরসভার তাতালপুর এলাকায় মোটরসাইকেল সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। সিএনজিতে চারজন যাত্রী ছিলো। তারা সবাই আহত হয়েছে। সিএনজির সাথে লেগে মোটরসাইকেলটি রাস্তার পাশের ধানক্ষেতে উল্টে যায়।
এ ঘটনায় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহম্মেদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
