শেরপুরে রূপক নগর বাজারে র‍্যাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুরে রূপক নগর বাজারে র‍্যাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বুলবুল আহম্মেদ :শেরপুর সদর উপজেলার ৬নং পাকুরিয়া ইউনিয়নের রূপক নগর বাজার কমিটির উদ্যোগে প্রথমবারের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়ে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ ফেব্রুয়ারি রাতে র‍্যাফেল ড্র ২০২৫’-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু রায়হান রূপন।

ক্রেতাদের উৎসাহিত করার জন্যই
রূপক নগর বাজার কমিটি প্রায় বিশ হাজার ক্রেতাদের মাঝে কূপন বিতরণ করেন। ৪১টি আকর্ষণীয় পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ১টি গরু, দ্বিতীয় ১টি এলইডি টিভি ও তৃতীয় ১টি রাম ছাগল। ব্যাপক স্বচ্ছতার ভিত্তিতে র‍্যাফেল ড্র ও পুরস্কার পেয়ে খুশি উপস্থিত জনতা ও ক্রেতাগন।

র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাজারের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ মনোয়ার হোসেন রূপকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু রায়হান রূপন।
জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, পাকুরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আঃ হালিম সরকার প্রমুখ।

এসময় জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম তুহিনসহ জেলা উপজেলা ও শহর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপক নগর বাজার কমিটির পক্ষ থেকে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *