শেরপুরে মুক্তিযোদ্ধাদের জীবিত পিতা-মাতাকে ঈদ উপহার দিলেন মেয়র লিটন||সত্যবয়ান

শেরপুরে মুক্তিযোদ্ধাদের জীবিত পিতা-মাতাকে ঈদ উপহার দিলেন মেয়র লিটন||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুর জেলায় বীর মুক্তিযোদ্ধাদের জীবিত ২৪ জন পিতা-মাতাকে ঈদ উপহার দিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

৩০ এপ্রিল শনিবার সকালে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের অফিসে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, শ্রীবরদী উপজেলার সাবেক কমান্ডার মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় মেয়র লিটন বলেন, সম্প্রতি জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধাদের জীবিত পিতা-মাতাদেরকে সংবর্ধনা দেয়া হলে আমি সিদ্ধান্ত নেই পৌর সভার পক্ষ থেকে ওইসব বীর মাতা-পিতাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবো। এরই ধারাবাহিকতায় আমি আজ গুরু দায়িত্ব পালন করলাম।

এব্যাপারে সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু বলেন, পৌর মেয়রের আজকের এ ঈদ উপহার দেয়ায় আমরা বেশ আনন্দিত। আমরা আশা করছি তার এ শুভেচ্ছা ধারা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধাদের জীবিত ২৪ জন পিতা-মাতার মধ্যে ২০ জন মাতা এবং ৪ পিতাকে শাড়ী, লুঙ্গী ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *