শেরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত||সত্যবয়ান

শেরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে সূর্যোদয়ের সাথে সাথে শেরপুর মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি -বেসরকারী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান।

পরে শেরপুর মুক্তিযুদ্ধের স্মৃতি স্টেডিয়ামে শারিরীক কসরত ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারিরীক কসরত ও কুচকাওয়াজ প্রদর্শন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *