শেরপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ||সত্যবয়ান

শেরপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ||শেরপুরে ২০২১-২২ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১৫ এপ্রিল শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষক কৃষাণীদের মাঝে এসব বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার ১হাজার ৩শত কৃষক কৃষাণীদের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণের অংশ হিসেবে আজ ১শত কৃষক কৃষাণীদের মাঝে বিতরণ করা হয়।

পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,

উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা,

উপজেলা কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো. হযরত আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *