শেরপুরে পিকআপসহ বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ: গ্রেফতার-৩

শেরপুরে পিকআপসহ বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ: গ্রেফতার-৩

বুলবুল আহম্মেদ :শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অভিযান পরিচালনা করে চোরাই পথে আসা ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। ১২ জুন বুধবার রাতে রাংটিয়া এলাকায় অভিযান করে ১৭টি প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ৪১৪০ পিছ ভারতীয় সাবান, ৯৬ পিছ স্প্রে ও ২৮০ পিছ ক্রীম জব্দ করা হয়। যার বাজার মূল্য ৬ লাখ ৪৬ হাজার ৪৪০ টাকা।

গ্রেফতারকৃত আসামীদ্বয়রা হলো, ঢাকা জেলার কামরাঙ্গিরচর থানার নয়াগাঁও এলাকার মৃত ইব্রাহিম শিকদারের ছেলে মো. ইউসুফ (৩৬), শেরপুর সদর উপজেলার বালিয়া এলাকার ফরহাদ আলীর ছেলে মো. মিজানুর রহমান (৩০), শ্রীবরদী উপজেলার দহেরপাড় এলাকার মৃত আমিজলের ছেলে মো. আনোয়ার (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মো. আবুল কালাম আজাদ।

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির চৌকস উপ-পুলিশ পরিদর্শক এসআই ইউসুফ আলী জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক টিম ঝিনাইগাতী বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারি রাংটিয়া সরকারি প্রা. বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার উপর কতিপয় লোকজন ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ পন্য ভারত থেকে চোরাই পথে আনয়ন করিয়া ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। পরে ঘটনাস্থলে পৌছামাত্র ডিবির উপস্থিতি টেরপেয়ে ৩ জন পালিয়ে যায় আর ৩ জনকে আটক করি।

তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় কসমেটিকসের মধ্যে ৪১৪০ পিছ সাবান যার প্রতিটির মূল্য ১৫০ টাকা হারে মোট ৬ লাখ ২১ হাজার টাকা, ৯৬ পিছ স্প্রে যার প্রতিটির মূল্য ৯০ টাকা হারে মোট ৮ হাজার ৬৪০ টাকা, ২৮০ পিছ ক্রীম ৬০ টাকা হারে মোট ১৬ হাজার ৮০০ টাকা। এছাড়াও জব্দকৃত নীল রংয়ের পিক-আপের রেজি:নং ঢাকা মেট্রো ন- ১৭-৩৬৩৪

অভিযানে নেতৃত্ব দেন ডিবির উপ-পুলিশ পরিদর্শক এসআই ইউসুফ আলী। সাথে ছিলেন সহকারী উপ-পুলিশ পরিদর্শক এএসআই হরিপদ চন্দ্র পাল, কনস্টেবল ফয়সাল আহম্মেদ, পারভেজ হোসেন, রেজাউল করিম, কাওসারুল ইসলাম ।

এ ঘটনায় ধৃত আসামীদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *