শেরপুরে নবাগত উপাধ্যক্ষকে সংবর্ধনা প্রদান

শেরপুরে নবাগত উপাধ্যক্ষকে সংবর্ধনা প্রদান

বুলবুল আহম্মেদ: শেরপুর সরকারি মহিলা কলেজের নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক আ.জ.ম রেজাউল করিম খান’র যোগদান পরবর্তী সংবর্ধনা ২৬ জুলাই বুধবার দুপুরে  কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শেরপুর সরকারি কলেজসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ, কলেজ শিক্ষক পরিষদ, বিভিন্ন বিভাগ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা কমিটির পক্ষ থেকে নতুন উপাধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
এসময় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফাওজিয়া আমিন দীনা, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম আলিফ উল্লাহ আহসান, নালিতাবাড়ী সরকারি নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রউফসহ শেরপুর সরকারি কলেজ ও মহিলা কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- সরকারি আশেক মাহমুদ কলেজ অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান থাকা অবস্থায় গত ১৯ জুলাই সরকারি প্রজ্ঞাপনে শেরপুর সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে আ.জ.ম রেজাউল করিম খান’র পদায়ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *