স্টাফ রিপোর্টার ||দেশের স্বনামধন্য জাতীয় দৈনিক দেশ রূপান্তরের ৩য় বর্ষপুর্তি পালিত হয়েছে। ৬ মার্চ রবিবার সকালে অনুষ্ঠিত এ বর্ষপুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস। শহরের নিউমার্কেটস্থ পালকি চাইনিজ রেষ্টুরেন্ট ও পার্টি সেন্টারে শেরপুর প্রেস ক্লাবের সাবেক সিনিয় সহ সভাপতি ও সিনিয়র সাংবাদিক জি এম বাবুলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। সিনিয়র সাংবাদিক ও কবি রফিক মজিদের সঞ্চালনায় দেশ রূপান্তরের শেরপুর জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট স্বাগত বক্তব্য রাখেন। এসময় অন্যান্য অতিথির মধ্যে সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ফকির আখতারুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু, শেরপুর প্রেসক্লাবের সহ সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি ইউএনও মেহনাজ ফেরদৌস বলেন, সাংবাদিকরা হলো দেশের চতুর্থ স্তম্ভ। দেশ ও জাতি সাংবাদিকদের নিকট থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। সাংবাদিকরা জাতির বিবেক। দেশ রূপান্তর শেরপুর আয়না হিসেবে কাজ করবে এই প্রত্যাশা তিনি ব্যক্ত করেন। এ সময় দেশ রূপান্তরর জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট বলেন, স্বাধীনতার স্বপক্ষে মুক্তচিন্তার দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি কাজ করে আসছে। এই পত্রিকার স্বার্থে আমি যতদিন প্রতিনিধি আছি ততদিন মানুষের কল্যাণে কাজ করে যাব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র সাংবাদিক ও কবি তালাত মাহমুদ, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, মাসুদ হাসান বাদল, রেজাউল করিম বকুল, মোহাইমিনুল ইসলাম হুমায়ুন, মনিরুজ্জামান রিপন, কাজি মাসুম, মো. আলমগির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
