শেরপুরে দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। ইটভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫ (১) ও ৫(২) এর ধারা মোতাবেক ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং পৌরসভার ভিতরে অবৈধ ইট ভাটা গড়ে তুলায় দুইটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
২ মার্চ রবিবার দুপুরে সদর উপজেলার মোবারকপুর এলাকার মেসার্স সাউদা ব্রিকসকে ২ লাখ ও মেসার্স আর এইচ ম্যানুফ্যাকচারার্সকে ৩ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ওই দুই ইট ভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়। এসময় অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি।

এসময় উপস্থিত ছিলেন, শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নুর কুতুবে আলম সিদ্দিক, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমেদসহ পুলিশ ও সেনা সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি বলেন, ইটভাটা সমূহের বিরুদ্ধে পাহাড় ও কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করে ভাটা পরিচালনার প্রস্তুতি নেয়াসহ বর্ণিত আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত দন্ড প্রদান চিমুনি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
