শেরপুরে কৃষক হত্যা মামলার আসামী গ্রেফতার

শেরপুরে কৃষক হত্যা মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :শেরপুরে ঘুঘুরাকান্দি উত্তরপাড়া এলাকায় চাঞ্চল্যকর কৃষক ইসমাইল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মো. মঞ্জিলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই যুবককে জামালপুরের হাজীপুর বাজার এলাকা হতে গ্রেফতার করে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্প।
যানা যায়, ভিকটিম কৃষক ইসমাইল হোসেন শেরপুর জেলার সদর থানাধীন ঘুঘুরাকান্দি উত্তরপাড়া গ্রামের মৃত হাবেদ আলীর ছেলে। ভিকটিম ইসমাইল হোসেন এবং বিবাদীগন একই গ্রামে পাশাপাশি বসবাস করেন। ভিকটিম এবং বিবাদীদের মধ্যে পূর্ব থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। ভিকটিম ইসমাইল হোসেন ও তার চাচাতো ভাই ভিকটিমের আবাদী জমিতে ট্রাক্টর দ্বারা হাল চাষ করছিলো। গত ২৬ অক্টোবর ২০২৩ ইং তারিখে সকাল অনুমান সাড়ে ১১ঘটিকায় বিবাদীগন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম ইসমাইল হোসেন এর জমিতে অনাধিকার প্রবেশ করে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। ভয়ভীতি ও হুমকির একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এরই সূত্র ধরে এজাহারনামীয় ১নং আসামী মো. মঞ্জিল (২৬) এর হাতে থাকা সুচালো ফালা দ্বারা বুকে ঘাই মেরে গুরুতর ছিদ্রযুক্ত রক্তাক্ত জখম করে। এহেনবস্থায় ১নং আসামী মোঃ মঞ্জিলসহ অন্যান্য আসামীরা ভিকটিমকে তাদের হাতে থাকা লাঠি, লোহার রড ইত্যাদি দ্বারা মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্যে এলোপাথারী আঘাত করতে থাকে এবং ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা রক্তাক্ত জখম করে। আসামিদের আঘাতে ভিকটিম ইসমাইল হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *