শেরপুরে এসএসসি,৯৫ ব্যাচের অনুষ্ঠানে ক্রিকেটার জ্যোতি||সত্যবয়ান

শেরপুরে এসএসসি,৯৫ ব্যাচের অনুষ্ঠানে ক্রিকেটার জ্যোতি||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার এসএসসি ৯৫ ব্যাচ এর উদ্যোগে জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে সংবর্ধনা প্রদান ও এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

এসএসসি ৯৫ ব্যাচ শেরপুর জেলার আহবায়ক এম হায়দার মাহমুদ শান্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি ছাড়াও শেরপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মনিরুজ্জামান মনির, ডাঃ মিজানুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নাজমুন নাহার সম্পা।

পরে ৯৫ ব্যাচ এর আয়োজনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় জাতীয় নারী ক্রিকেট টিমের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, আমি শেরপুর তথা দেশের নারী ক্রিকেটের উন্নয়নের জন্য অবদান রাখতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *