শেরপুরের পাকুড়িয়া ইউপিতে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ||সত্যবয়ান

শেরপুরের পাকুড়িয়া ইউপিতে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩ মার্চ বৃহস্পতিবার রাত ৮টায় ৬নং পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে নিজাম উদ্দিন আহাম্মদ মডেল কলেজ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির মহানায়ক। তিনি পাকিস্তানীদের শোষনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্যে দিয়ে একটি লাল সবুজের খচিত পতাকা উপহার দিয়েছেন। আজ বঙ্গবন্ধুর স্বাধীন করা বাংলাদেশ বিশ্বের মানচিত্রে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশকে সোনার বাংলায় পরিনত করা। সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। স্বাধীনতার এ সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধু বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন তিনি। বঙ্গবন্ধুর আদর্শের একমাত্র ঠিকানা বাংলাদেশ, এ দেশকে মর্যাদার আসনে নিয়ে গেছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. রফিকুল ইসলাম, গাজীরখামার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আওলাদুল ইসলাম আওলাদ, শেরপুর জেলা পরিষদ সদস্য মো. কফিল উদ্দিন, নিজাম উদ্দিন আহাম্মদ মডেল কলেজের অধ্যক্ষ মো. সাইদুল ইসলাম সাঈদ।

এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মনির উদ্দিন আহমেদ, পাকুড়িয়া ইউপি সচিব মো. হযরত আলী, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *