স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ১ জুন রোববার সকাল ৬টায় ইউপি ভবনে ওই ইউনিয়নের গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ আঃ ওয়াদুদ।
পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মোঃ হযরত আলী জানান, প্রতি বছরের ন্যায় ঈদুল ফিতর ও ঈদুল আযহার সময় সরকার ভিজিএফ চাল বরাদ্দ দেন। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পাকুড়িয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬ হাজার ১৮৪ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে ৬১ হাজার ৮৪০ কেজি ভিজিএফ চাল বিতরণ করা হয়।

ভিজিএফ চাল বিতরণকালে ট্যাগ অফিসার সৈয়দ মোহাম্মদ খাইরুল আলম, ইউপি সদস্যগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

