শেরপুরের চরশেরপুরে শীতের পিঠা উৎসব অনুষ্ঠিত-সত্যবয়ান

শেরপুরের চরশেরপুরে শীতের পিঠা উৎসব অনুষ্ঠিত-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শীত মানেই পিঠা। বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে শেরপুর সদরের চরশেরপুরে দ্বীন মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যানারে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

৭ জানুয়ারি শুক্রবার চরশেরপুরের যোগিনীমুড়া হাজীবাড়িতে এ পিঠা উৎসব উদ্বোধন করেন অত্র ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নাঈম আহম্মেদ মনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ।

পিঠা উৎসবে নানা রঙ ও ঢংয়ের বাহারিসব পিঠা নজর কেড়েছে দর্শনার্থীদের। এসময় প্রায় অর্ধশতাধিক রকমের পিঠা বিক্রি ও প্রদর্শিত হয়।
বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব যাতে হারিয়ে না যায় তাই এ ঐতিহ্যকে ধরে রাখতে এখন থেকে প্রতি বছর নিয়মিত ভাবে পিঠা উৎসবের আয়োজন করার আশা ব্যক্ত করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *