শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমানের বদলিজনীত বিদায় সংবর্ধনা

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমানের বদলিজনীত বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা পুলিশ হতে সম্প্রতি বদলির আদেশ প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান এর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করেন শেরপুর জেলার  পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাকে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করে বিদায়ী কর্মকর্তাকে একজন মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ্য করে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), ডিআইও-১ আবিদুর রহমান সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *