মানবিকতার হাত বাড়িয়ে দিলেন মীর কাশেম
কোমরের অপারেশনের জন্য অসুস্থ শাহ আলমকে ২৫ হাজার টাকা সহায়তা
নিজস্ব প্রতিবেদক: কোমরের অপারেশনের জন্য চিকিৎসাধীন মো. শাহ আলমের পাশে দাঁড়িয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মীর কাশেম। অসুস্থ শাহ আলমের চিকিৎসা ব্যয়ে সহায়তার জন্য নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন তিনি।
শাহ আলমের অসুস্থতার খবর পেয়ে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন মীর কাশেম। পরে তাঁর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন।
একই দিনে তিনি ধুপাঘাট গ্রামের বাসিন্দা মো: আক্কাস আলীকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

মীর কাশেম বলেন, “অসুস্থতা ও বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি।”
অর্থ সহায়তা পেয়ে মো. শাহ আলম ও তাঁর পরিবারের সদস্যরা মীর কাশেমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে শাহ আলমের সফল অপারেশন ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন পরিবারের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আজাহার আলী,সদর থানা বিএনপির সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক মহিলা ইউপি সদস্য কোহিনূর বেগম, ইউপি সদস্য আব্দুল মান্নানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
