বিশেষ প্রতিনিধি নালিতাবাড়ী শেরপুর || শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।
আজ বুধবার (৯ মার্চ) রাতে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আয়োজনে সভা কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন।

এতে প্রধান অতিথি হিসেবে রাখেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম,বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির ও প্রাণীসম্পদ কর্মকর্তা মতিউর রহমান।

অন্যান্যের মাঝে যুগান্তর প্রতিনিধি হাকাম হীরা,ইত্তেফাক প্রতিনিধি সামিদুল ইসলাম তালুকদার,প্রেসক্লাবের সভাপতি আঃ মান্নান সোহেল,সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির,সহ সভাপতি জাহাঙ্গীর আলম,কল্যান তহবিল সম্পাদক এম সুরুজ্জামান প্রমুখ।
পরে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম প্রেসক্লাবের জন্য একটি এলইডি প্রদান করেন।
