নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে রং মিস্ত্রীর লাশ উদ্ধার

নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে রং মিস্ত্রীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর বাড়ির অদূরে থাকা ভোগাই নদী থেকে জাহাঙ্গীর আলম ওরফে আলম (২৬) নামে এক রং মিস্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানার পুলিশ।

২৮ এপ্রিল সোমবার দুপুরে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আলমগীর (৪০) নামে নিহতের এক প্রতিবেশিকে আটক করেছে পুলিশ। জাহাঙ্গীর আলম ওই গ্রামের ছামেদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি জাহাঙ্গীর আলম ওরফে আলম। আগে থেকেই মাদকাসক্ত হওয়ায় পরিবারের লোকজন বিষয়টিকে গুরুত্বও দেননি। সোমবার সকাল ১১টার দিকে বাড়ির অদূরে থাকা ভোগাই নদীর পানিতে মানুষের মতো কিছু একটা দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে দুপুরে পুলিশ নদীর মাঝখান থেকে ভাসমান ওই লাশ উদ্ধার করে। এসময় পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও স্বজনদের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর আলম ওরফে আলমের শরীরে পঁচন ধরায় প্রাথমিকভাবে কোন কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। তবে স্বজনদের তথ্যের ভিত্তিতে কয়েকদিন আগে জাহাঙ্গীর আলম ওরফে আলমের সাথে ঝগড়া হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *