নালিতাবাড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নালিতাবাড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বুলবুল আহম্মেদ :শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষাকী পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যেগে শহরের আড়াইআনি বাজারের বিএনপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কামরুল বিএসসি সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস খান।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নূরল আমিন, উপজেলা স্বচ্ছাসেবক দলের আহবায়ক মো. নূরুজ্জামান খোকন, সদস্য সচিব খোরশেদ আহমেদ বুলবুল, যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, শেরপুর জেলা যুবদলের সদস্য এসএম ইসহাক আহমেদ ইমন সরকার, নকলা উপজেলা ছাত্র দলের আহবায়ক রাসেল সরকারসহ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *