নকলায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

নকলায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

নকলা,(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নকলায় “শ্রমিক- মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা” স্লোগানে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১লা মে রবিবার সকালে উপজেলা মুজিবশতবর্ষ মুক্তমঞ্চের সামনে থেকে এক র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় এখানে এসে শেষ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিক লীগ নকলা উপজেলার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু শ্যামল কুমার সুত্রধরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু ইন্দ্রজিত কুমার ধর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সফির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, বিদ্যুৎ কারিগরি সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, শ্রমিক নেতা লালনসহ উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *