নকলায় পারফেক্ট পাবলিক স্কুলের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ অনুষ্ঠিত||সত্যবয়ান

নকলায় পারফেক্ট পাবলিক স্কুলের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ অনুষ্ঠিত||সত্যবয়ান

আব্দুল্লাহ আল-আমিন নকলাঃ শেরপুরের নকলা শহরের প্রাণ কেন্দ্র মধ্য বাজারে ২০১৬ সালে আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত পারফেক্ট পাবলিক স্কুলের ২০২২ সনের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর দিকে আয়োজিত উক্ত বার্ষিক মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র হাফিজুর রহমান লিটন এবং বিশেষ অতিথি হিসেবে চৌধুরী ছবরুন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক, প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক মোঃ খসরু, সেকেন্ডারী সেকশন ইনচার্জ মোঃ হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষায় ব্যাপক উন্নয়ন করেছে উল্লেখ করে প্রতিটি শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানিয়ে ‘পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে পরীক্ষায় ভাল ফলাফলের নির্দেশ দেন।

এসময় অন্যান্যদের মধ্যে স্কাউট প্রশিক্ষক আতিকুর রহমানসহ অন্যান্য শিক্ষক, বিদায়ী শিক্ষার্থী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *