ঝিনাইগাতীতে ৩৮০ বোতল ভারতীয় মদ জব্দ

ঝিনাইগাতীতে ৩৮০ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ৩৮০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ জব্দ করেছে ঝিনাইগাতী থানার পুলিশ। ১ সেপ্টেম্বর সোমবার গভীর রাতে উপজেলার বড় রাংটিয়া এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।

পুুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিনের নেতৃত্বে এসআই জামাল, এএসআই শামছুল, এএসআই আনিছসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় বড় রাংটিয়া এলাকা থেকে একটি পিকআপভ্যানসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৮০ বোতল মদ জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানা গেছে।

এব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি এ থানায় যোগদানের পর থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি। সীমান্ত এলাকায় যেকোনো মূল্যে মাদক প্রবাহ রোধ করা হবে। এঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *