ঝিনাইগাতীতে ভূমি অফিসের নতুন ভবনে কার্যক্রম পরিচালনার জন্য দোয়া মাহফিল-সত্যবয়ান

ঝিনাইগাতীতে ভূমি অফিসের নতুন ভবনে কার্যক্রম পরিচালনার জন্য দোয়া মাহফিল-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসের পুরাতন জরাজীর্ণ ভবন থেকে নতুন ২ তলা ভবনে অফিস হস্তান্তর ও কার্যক্রম পরিচালনার জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২ ঘটিকায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।
এসময় উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেয়া হয়।
এসময় ময়মনসিংহ রিজিয়ন টুরিস্ট পুলিশের এসপি মোঃ নাইমুল হাসান, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, সহ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানের পূর্বে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিস চত্ত্বরে সৃজিত বাগান “কুসুম কানন” ও ভূমি অফিসে আগত সেবা গ্রহীতাদের জন্য আধুনিক অপেক্ষা কক্ষসহ সহ সৌন্দর্যবর্ধন ও আধুনিকীকরণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য, ভূমি অফিসের ২ তলা এ ভবনটি সারাদেশের ন্যায় ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যাটেলাইটের মাধ্যমে উদ্বোধন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *