ঝিনাইগাতীতে উচ্ছেদকৃত তিন অসহায় পরিবারকে সরকারি সহায়তা প্রদান

ঝিনাইগাতীতে উচ্ছেদকৃত তিন অসহায় পরিবারকে সরকারি সহায়তা প্রদান

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় উচ্ছেদকৃত তিন অসহায় পরিবারের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজারে সরকারি ভূমি অফিস নির্মাণের জন্য নির্ধারিত জায়গা থেকে তিনটি পরিবারকে উচ্ছেদ করা হয়।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবার গুলোর মাঝে ঢেউটিন, নগদ অর্থ, কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়।

২৬ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল নিজ হাতে এসব সামগ্রী অসহায় পরিবারগুলোর হাতে তুলে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *