জামালপুরের ৬ ইউপিতে নির্বাচন আগামী ১৫ জুন||সত্যবয়ান

জামালপুরের ৬ ইউপিতে নির্বাচন আগামী ১৫ জুন||সত্যবয়ান

মাহবুবুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার: জামালপুর জেলার ইসলামপুরে ৫টি ও দেওয়ানগঞ্জের একটি ইউপিতে আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার সাপধরী, কুলকান্দী, বেলগাছা, নোয়ারপাড়া, পার্থশী এবং দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী ১৫ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ইসলামপুর উপজেলার ৫টি ইউনিয়ন ও দেওয়ানগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের নির্বাচনে ভোট গ্রহণ হবে।
এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার নদীভাঙন কবলিত এসব ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী প্রচার প্রচারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *