ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার ভোরে (২ জুন) উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। অ্যান্ড্রিস গাউস এবং অ্যারন জোন্সের জুটিতে ভর করে ৭ উইকেটের বিশাল জয় পায় মোনাঙ্ক প্যাটেলের দল।
টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান করে কানাডা। উদ্বোধনী জুটিতে আসে ৪৩ রান।


জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারায় যুক্তরাষ্ট্র। কালিম সানার বলে এলবিডাব্লিউ হয়ে শূন্য রানে ফেরেন স্টিভেন টেইলর। দলীয় ৪২ রানে ১৬ বলে ১৬ রান করে আউট হন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। তৃতীয় উইকেট জুটিতে অ্যান্ড্রিস গাউস এবং অ্যারন জোন্স শক্ত জুটি গড়েন।
কানাডার হয়ে ১টি করে উইকেট নেন কলিম সানা, ডিলন হেইলিগার ও নিখিল দত্ত।
সংক্ষিপ্ত স্কোর:
কানাডা: ২০ ওভারে ১৯৪/৫ (নবনীত ঢালিওয়াল ৬১, নিকোলাস কার্টন ৫১, শ্রেয়াস মোভভা ৩২; আলি খান ১/৪১, কোরি এন্ডারসন ১/২৯,হারমিত সিং ১/২৭)
যুক্তরাষ্ট্র: ১৭.৪ ওভারে ১৯৭/৩ (অ্যারন জোন্স ৯৪* , অ্যান্ড্রিস গাউস ৬৫; কলিম সানা ১/৩৪, ডিলন হেইলিগার ১/১৯)
ফলাফল: যুক্তরাষ্ট্র ৭ উইকেটে জয়ী।
