স্টাফ রিপোর্টার || শেরপুরে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা “ডপস” সদস্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও বই বিতরণ করা হয়েছে।
‘ডপস’ এর আয়োজনে ১ এপ্রিল শুক্রবার সকালে ডপসের মেস-১ এ কলেজ পড়ুয়া ‘ডপস’ শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে উদ্বুদ্ধকরণ এবং উচ্চশিক্ষা অর্জনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করে তাদের মাঝে কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত এসব বই বিতরণ করা হয়।
ডপস সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ডপস প্রতিষ্ঠাতা সেনা সদস্য শাহিন মিয়া বিএসপি। এছাড়া অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও লেখক রফিক মজিদ, সমাজসেবা কর্মকর্তা কবি ও লেখক হাসান শরাফত, স্কুল শিক্ষক লাল চাঁন প্রমূখ।
সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, শিক্ষা হলো একটা জাতির মেরুদন্ড। মেরুদন্ড ছাড়া একটা প্রাণি যেমন সোজা হয়ে দাড়াতে পারে না তেমনি শিক্ষা ছাড়া একটা জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াতে পারে না। শিক্ষা মানবজীবনের অপরিহার্য অংশ। শিক্ষা মানুষের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত হবার সুযোগ করে দেয়। ইসলাম ধর্মেও শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করতে গিয়ে বলা হয়েছে, “প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর জ্ঞান অর্জন করা ফরয।” অর্থ্যাৎ, শিক্ষা অর্জন করা অপরিহার্য। শিক্ষা ব্যতিত মানুষের মুক্তি নেই। একমাত্র উচ্চশিক্ষা এবং নৈতিক গুণাবলির সংমিশ্রণ একজন মানুষকে বানাতে পারে সুনাগরিক এবং একজন পরিপূর্ণ মানুষ।

প্রেরকঃ রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি।

কলেজ শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও বই বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন ডপস
শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা “ডপস” সদস্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও বই বিতরণ করা হয়েছে।
Hide quoted text