আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন মাহিয়া মাহি

আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন মাহিয়া মাহি

বিনোদন প্রতিবেদক:  নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। শনিবার বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানান মাহিয়া মাহি।

মাহি মনোনয়ন ফরম কিনেছেন চাঁপাইনবাবগঞ্জ ২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের। তা জানিয়ে মাহি বলেন, ‘আমি ফর্ম কিনেছি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। আমার এলাকাবাসী তৃণমূলের মতামত যদি যাচাই করা হয় তাহলে আমি শতভাগ আশাবাদী নমিনেশন ইনশাআল্লাহ আমি পাবো। দলীয় মনোনয়ন আমাকে দেয়া হবে।

আর যদি পাই তাহলে আমার এলাকার জন্য কাজ করবো। যেহেতু আমাদের কৃষি এলাকা তাদের ফোকাস করবো আর নারী উন্নয়নে কাজ করবো।’

আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন মাহিয়া মাহি

মাহি আরও বলেন, ‘আর আমি যদি মনোনয়ন না পাই তাহলে আমি পেলে ঠিক যতটুকু কাজ করতাম তার থেকে কোন অংশে কম করবো না। দলকে জিতানোই হচ্ছে মূল লক্ষ্য।

আগামীকাল দুপুর মনোনয়ন ফর্ম জমা দিতে যাবেন বলে জানান এই অভিনেত্রী।’

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে উপনির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন মাহি। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি।

‘ভালোবাসার রং’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মাহিয়া মাহির। ১১ বছরে চলচ্চিত্রের নানা অলিগলি পেরিয়ে মাহিকে দেখা গেছে রাজনীতির মাঠেও।

বেশ কয়েক মাস ধরে রাজনীতিতে সক্রিয় হন। অংশ নেন আওয়ামী লীগের বিভিন্ন সভা–সমাবেশে। অবরোধেও সক্রিয় ছিলেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *