স্টাফ রিপোর্টার :শেরপুরে তারেক রহমানের পক্ষ থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেলের নির্দেশনায় শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২ ফেব্রুয়ারি বিকেলে পৌর শহরের ৮নং ওয়ার্ডের বটতলায় জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক সূবর্না তালুকদারের সৌজন্যে ২ শত শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন প্রধান অতিথি শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা মোহাম্মদ শওকত হোসেন।
এসময় শেরপুর জেলা বিএনপির সাবেক তাঁতী বিষয়ক সম্পাদক সাইদুর তালুকদার, জেলা বিএনপির সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, শহর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রাশিদা কুসুম, সাবেক কমিশনার শামীমা রহমান খেলনা, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রাশিদা বেগম, বারাকপাড়া মহল্লা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আলী, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মাহানুর রোশান মাহিন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান সোহান, শহর ছাত্রদলের প্রথম সদস্য শাকিল আহমেদ সজীব, ছাত্রনেতা লুৎফর রহমান, লোকমান হোসেন, শান্ত মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনারা উপহার নিবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের শেরপুর জেলা বিএনপির অভিভাবক সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এর সার্বিক দিক নির্দেশনায় আমারা আজ শীতবস্ত্র বিতরণ করলাম। উনার জন্য দোয়া করবেন। আগামী দিনে বিএনপির প্রার্থী কে ধানের শীষে ভোট দিবেন।”

