শেরপুর পৌরসভার লিজকৃত দোকান ব্যবসায়ীদের কাছে ভাড়া আদায়ের ক্যাম্পেইন শুরু
শেরপুর পৌরসভার লিজকৃত দোকান জুন ক্লোজিং হিসেবে ভাড়া বাবদ দোকান ব্যবসায়ীদের কাছে ভাড়া আদায়ের ক্যাম্পেইন শুরু হয়েছে। ২৫ মে মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচী চলবে। জানা যায়, এবারো শেরপুর পৌর শহরের প্রায় ৪ শতাধিক দোকান পৌরসভা থেকে ব্যবসায়ীদের বরাদ্ধ দেওয়া হয়েছে। এ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো জুন ক্লোজিং হিসেবে এ কার্যক্রম হাতে নিয়েছেন শেরপুর পৌরসভা।
ব্যবসায়ীদের কাছে দোকান ভাড়া আদায়কালে শেরপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ নজরুল ইসলাম, প্যানেল মেয়র-২ ও পৌর বাজার কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, শেরপুর পৌরসভা কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহমেদ, সাধারন সম্পাদক রফিকুজ্জামান ঝন্টু, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজী সুরুজ উপস্থিত ছিলেন।
