শেরপুরে অমর একুশ উপলক্ষে জেলা উদীচীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নিউমার্কেট উদীচী অফিসে অমর একুশ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুর জেলা উদীচীর সভাপতি ড. সুধাময় দাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উদীচীর সাধারণ সম্পাদক শুভজিত নিয়োগী, সহ-সভাপতি বিশিষ্ট গণসংগীত শিল্পী মোঃ দুলাল উদ্দিন, মুক্তি দত্ত, সহ-সভাপতি এস. এম. আবু হান্নান, মোঃ দুলাল উদ্দিন, মোঃ এরশাদ আলী, প্রাক্তন সভাপতি কমল চক্রবর্তী (ঝুনু), উদীচী কেন্দ্রীয় সংসদের প্রাক্তন সদস্য আজমীর তারেক চৌধুরী, কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মোশাররফ হোসেন তালুকদার, মাসুম ইবনে শফিক, আবুল কালাম আজাদ, বাচিক শিল্পী বিপুল দাম হৃদয় এবং সংগঠন বিষয়ক সম্পাদক তন্ময় মালাকার প্রমুখ।

আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী বিপুল দাম হৃদয়। পরে গণসংগীত পরিবেশন করেন মোঃ দুলাল উদ্দিন এবং মুক্তি দত্ত।

পরিশেষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সভাপতি ড. সুধাময় দাস উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
