মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চার্জ দ্য অ্যাফেয়ার্স

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চার্জ দ্য অ্যাফেয়ার্স

 নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিস হেলেন লাফেভ।

 সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেছেন, ‘সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে চায়।’ এসময় দুই দেশ পারস্পারিক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এক সাথে কাজ করতে ঐকমত্যে পৌঁছায়।

মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরে বিনিয়োগ ও আধুনিকায়নের জন্য যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামাল, ইউএসএআইডির পরিচালক (ইকোনমিক গ্রোথ) মি.জোসেফ লেজার্ড, মার্কিন দূতাবাসের এগ্রিকালচারাল এটাচে মিস. সারাহ গিল্লেসকি এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *