নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার সঙ্গে জড়িত সিয়াম কাঠমান্ডু পুলিশের হাতে আটক রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। সিয়ামকে ভারতে বা বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৪ জুন) নেপাল থেকে ফিরে এসে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। নেপালে মো. সিয়াম হোসেনের আটকের খবরে গত শুক্রবার দেশটিতে যান বাংলাদেশের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি প্রতিনিধিদল।

হারুন অর রশীদ বলেন, ‘নেপাল থেকে সিয়ামকে নেওয়ার জন্য ভারতও চেষ্টা করছে, তাদের কাছেও সিয়াম মোস্ট ওয়ান্টেড। নেপাল কাঠমান্ডু অ্যাক্ট অনুযায়ী অপরাধের ধরন এবং স্থান বিবেচনা করে ঠিক করবে—সিয়ামকে কার কাছে দেওয়া হবে।’

রতকে দিলেও তদন্তকাজ বাধাগ্রস্ত হবে না জানিয়ে ডিবির হারুন বলেন, কোথায় অপরাধ সংঘটিত হয়েছে এবং কাকে হত্যা করা হয়েছে, এসব বিষয় বিবেচনা করে আটক সিয়ামকে ভারত বা বাংলাদেশকে তারা দিতে পারে।
তিনি আরো বলেন, সিয়াম যুক্তরাষ্ট্র প্রবাসী এবং এমপি আনারের বন্ধু আখতারুজ্জামান শাহীনের সবচেয়ে কাছের মানুষ।
এ অবস্থায় ভারতীয় পুলিশের কাছে সিয়ামকে দিলেও ভালো হবে। কারণ তাকে নিয়ে আলামত উদ্ধারসহ তদন্তকাজ এগিয়ে নেওয়া সহজ হবে।
সিয়ামের সঙ্গে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে ডিবির হারুন বলেন, আমাদেরকে আনঅফিসিয়ালি জানানো হয়েছে। তবে আমরা নিশ্চিত হয়েছি, সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আমাদের কয়েক দফা বৈঠক হয়েছে।
এ ছাড়া সেখানকার যে সব হোটেলে সিয়াম ছিল সে সবের ফুটজও সংগ্রহ করা হয়েছে।
