শেরপুরের নকলায় হয়ে গেলো ঘৌড়ার দৌড় প্রতিযোগিতা-সত্যবয়ান

শেরপুরের নকলায় হয়ে গেলো ঘৌড়ার দৌড় প্রতিযোগিতা-সত্যবয়ান

নকলা (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নকলায় উপজেলার বাদাগৈড় এলাকায় বাদাগৈড় ফ্রেন্ডস্ শীপ এসোসিয়েশনের আয়োজনে ঘৌড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১২ জানুয়ারি বুধবার বিকেলে স্বাধীনতার
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত ঘৌড় দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।

খেলায় চাপাই নবাবগঞ্জের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সোনিয়া ১ম এবং টাঙ্গাইলের মানিক ২য় স্থান লাভ করে।

খেলা শেষে সন্ধ্যার পূর্ব মুহুর্তে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র মোঃ হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ আব্দুল রশিদ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সারোয়ার আলম তালুকদার,পৌর কাউন্সিলর মোঃ জিয়াউল হক ফরিদ প্রমুখ উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।

এসময় খেলা দেখতে সব বয়সের হাজারো মানুষ ভীড় জমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *