বুলবুল আহম্মেদ : শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৫৯ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ মদসহ ছানুয়ার হোসেন অরফে লুৎফর রহমান ২৭ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে নকলা উপজেলার গড়েরগাঁও মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ হাতেনাতে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল ১লাখ ১৮ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত ছানুয়ার হোসেন অরফে লুৎফর রহমান নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমেশচূড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

দীর্ঘদিন থেকে সে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মো. সালেমুজ্জামান। জেলা পুলিশ সুপারের নির্দেশে নিয়মিত মাদক বিরোধী অভিযান চলমান চলছে। আগামীতেও এ ধরনের অভিযান চলবে বলে জানান তিনি।

মাদক বিরোধী অভিযানের নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখা ডিবির চৌকস উপ-পুলিশ পরিদর্শক এসআই মোর্শেদ আলম, এসআই কামরুজ্জামান সহকারি উপ পুলিশ পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
