স্টাফ রিপোর্টার : শেরপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্ত ও দুস্থদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে। যমুনা ব্যাংক শেরপুর শাখার আয়োজনে ৩ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়াস্তিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক শীতার্ত ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কামারেরচর ইউনিয়ন বিএনপি নেতা ইমরান হোসেন বাবুর সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুশফিকুল হক।

এসময় তিনি বলেন, যমুনা ব্যাংক ফাউন্ডেশন ব্যাংকিং কার্যক্রম সেবার পাশাপাশি আত্ম মানবেতর সেবায় সারাদেশে বেশ কিছু উল্লেখযোগ্য সেবা বিনা টাকায় দিয়ে যাচ্ছে গরীব ও অসহায় মানুষদের। এরই ধারাবাহিকতায় সারাদেশে প্রতি বছরের মতো এবছরও শেরপুর জেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা ব্যাংক শেরপুর শাখার অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা শাকিল আহম্মেদ, লোকমান হোসেন, শরীফুর রহমান, খোকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী শীতার্ত নারী-পুরুষগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে একই দিন দুপুরে সদর উপজেলার নলবাইদ গ্রামের সিগ্ধা বৃদ্ধাশ্রমে যমুনা ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুশফিকুল হকের নেতৃত্বে কম্বল বিতরণ করা হয়।
