স্টাফ রিপোর্টার : বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) -এর শেরপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) রাতে শহরের নাগপাড়া মহল্লার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি উত্তম কুমার ভক্ত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের মূল ধারার বাইরে পড়ে থাকা মানুষদের নিয়ে নতুন প্রজন্মকে আরও সাহসী ভূমিকা রাখতে হবে।”

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সুভাষ চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি তাপস বিশ্বাস ও লাবনী হরিজন, সাধারণ সম্পাদক বিদ্বান বিশ্বাস, সহ- সাধারণ সম্পাদক সঞ্জীব সরকার ভুট্টো ঋষি, কোষাধ্যক্ষ মুক্তি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক- বাপ্পি বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাণী ঋষি, তথ্য ও গবেষণা সম্পাদক কাঞ্চন ঋষি, আইন বিষয়ক সম্পাদক রাজন চন্দ্র দাস, নারী বিষয়ক সম্পাদক মুক্তা হরিজন, সাংস্কৃতিক সম্পাদক নন্দিতা বিশ্বাস তমা।

কার্যকরী সদস্যরা হলেন- উত্তম রবিদাস, সম্প্রীতা রাণী রবিদাস, সুফিয়া রবিদাস ও বিজয় রবিদাস।
সভায় বক্তব্য রাখেন নারী বিষয়ক সম্পাদক মুক্তা হরিজন। তিনি বলেন, “নারীদের সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে হলে সংগঠনের প্রতিটি পর্যায়ে নারীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
সভায় সংগঠনের নেতারা বলেন, নতুন এই কমিটি দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রামে শেরপুর জেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
