বুলবুল আহম্মেদ :শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১৩৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১২ মার্চ বুধবার রাতে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইবরুয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়রা হলো জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার কুশলনগর টানাব্রীজ এলাকার গোল মোহাম্মদ এর ছেলে মো. খোকন মিয়া ও সদর উপজেলার গণইবরুয়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মো. চাঁন মিয়া।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইবরুয়াপাড়া এলাকার মৃত আঃ লতিফের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পরে আব্দুল লতিফের জামাতা ইয়াবা ব্যবসায়ী খোকন মিয়ার দেখানো মতে লতিফের ঘরের চাউলের ডামের নিচ থেকে ৭টি নীল রংয়ের পলি জিপারে ভর্তি ১,৩৪০ পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।যাহার মধ্যে ৬ টি জিপারে ২০০ পিছ করে এবং ১ টি জিপারে ১৪০ পিছসহ সর্বমোট ৭ টি জিপারে ১,৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

মাদক বিরোধী অভিযানের নেতৃত্ব দেন ডিবির চৌকস উপ-পুলিশ পরিদর্শক এসআই মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী উপ পুলিশ পরিদর্শক এএসআই হরিপদ পাল, এএসআই সোহরাব হোসেন সহ সঙ্গীয় ফোর্স।

এঘটনায় শেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মো. সালেমুজ্জামান।