স্টাফ রিপোর্টার : ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ’’- প্রতিপাদ্য নিয়ে শেরপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টায় জেলার ডিসি উদ্যানের ব্যাডমিন্টন চত্বরে অনুষ্ঠানিকভাবে আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোসা: হাফিজা জেসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এ সময় শেরপুর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, কোচ-খেলোয়াড় ও পরিচালকগণ উপস্থিত ছিলেন।
