বুলবুল আহম্মেদ :শেরপুরে অবৈধভাবে টিসিবির চাল বিক্রির উদ্দেশ্যে শহরে নিয়ে যাওয়ার সময় ব্যাটারিচালিত রিক্সাভর্তি ওই চাল আটক করেছে স্থানীয় জনতা।বৃহস্পতিবার বিকেলে ২নং চরশেরপুর ইউনিয়নের বামনের চর প্রাইমারি স্কুলের সামনে থেকে রিক্সায় থাকা ৪ বস্তা চাল আটক করেন। বিষয়টি বুঝতে পেরে ওই চাল প্রাচারের মূলহোতা টিসিবির ডিলার টুটুল মিয়ার সহযোগীরা কৌশলে পালিয়ে যায়। বিষয়টি মিমাংসা করার জন্য বিভিন্ন পন্থায় জোর তদবির চালানো হলেও সেটি কোন ভাবেই সম্ভব হয়নি। বরং স্থানীয় উচ্ছুক জনতারা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ আসেন এবং তা সততা পেয়ে সেখান থেকে চালগুলো থানায় নিয়ে যান। এঘটনায় অভিযুক্ত কাউকে আটক করা যায়নি।


জানা যায়, দীর্ঘদিন যাবৎ টিসিবির ডিলার টুটুল মিয়া তার নিজস্ব লোকজন দিয়ে টিসিবির মালামাল উত্তোলনকৃত ব্যক্তিদের কাছ থেকে ইউনিয়ন পরিষদের মাঠে স্বল্প দামে তা কিনে নেন। এবং সেটি শহরের কালির বাজারে অবৈধভাবে টিসিবির চালগুলো বিক্রি করে আসছিলেন। তিনি চরশেরপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে টিসিবির ডিলারের দায়িত্বে ছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ৫/৬ টি ব্যাটারিচালিত অটোরিকশা যুগে চালগুলো বিক্রির জন্য শহরে নিয়ে যাওয়ার পথিমধ্যে একটি রিক্সায় থাকা ৪ বস্তা ভর্তি চাল জনগণ আটক করেন। তাদের আটকের বিষয়টি শুনে বাকিরা কৌশলে অন্যত্ব চলে যায়।


স্থানীয়রা জানান, আজকে যে টিসিবির মালামাল দিয়েছেন তার মধ্যে ৫ কেজি চাল, ডাল ও চিনি। তবে চালের মধ্যে ৫০/৭০ গ্রাম করে পরিমানে কম দিয়েছেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান এলাকাবাসী টিসিবির সে ডিলারকে একাধিক বার সতর্ক করলেও সেটি কানে নেননি।
তারা আরো বলেন, সকাল থেকেই পর্যায়ক্রমে বেশ কয়েকটি অটোরিকশা যুগে টিসিবির চাল অবৈধ ভাবে বিক্রি করেছেন।
এ বিষয় অভিযুক্ত টিসিবির ডিলার টুটুল মিয়ার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি চাল পরিমানে কম দেয়নি। কারন আমি হারাম খায়না। আর আমার লোকদের দিয়ে অবৈধ পন্থায় চাল কেনার প্রশ্নই উঠেনা। বেশ কয়েকজন লোক মিলিত হয়ে বস্তাবর্তী চালগুলো নিয়েছিলেন পরবর্তী তারা সেটি কি করেছে আমি জানিনা। মূলত সেখানে থাকা বেশ কিছু পাইকার চালগুলো কিনে নিয়েছিলো তারাই সে বিষয়ে বলতে পারবে। আমাকে জড়িয়ে কেউ যদি অভিযোগ করে থাকে তাহলে সেটি মিথ্যা।
২নং চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম রেজার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অনেকেই চাল বাহিরে বিক্রি করে দেন এটি সত্য তবে সেটি আমার দেখার বিষয় না। তবে আমার জানা মতে কোন অনিয়ম হয়নি। এখন সব অনলাইন একজনের কার্ড দিয়ে অন্যজন চাল উত্তোলন করার সুযোগ নেই। সবকিছুর ডাটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আছেন। বিতরণ শেষে বাকি মালগুলো পরিষদে আছে। সেটি যদি মিলানো হয় তাহলে সঠিকটাই পাওয়া যাবে।
এ বিষয়ে শেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়ার সাথে একাধিকবার মুঠোফোনে কথা হলেও তিনি বিষয়টি নিয়ে কোন ধরনের গুরুত্ব দেননি।
