স্টাফ রিপোর্টার ||শেরপুরে অনুর্ধ-১৬ দাবা প্রতিযোগিতায় ছেলেদের বিভাগ মো. সামিউর রহমান রিয়ান ও মেয়েদের বিভাগ প্রিয়া সাহা পিউ চ্যাম্পিয়ন হেয়েছে। ১১ জানুয়ারি মঙ্গলবার জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ প্রতিযোগিতায় ছেলেদের ফাইনাল আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্র সামিউর রহমান রিয়ান জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর রাফিদুল ইসলাম রাহিদকে পরাজিত করছে। অপরদিকে মেয়েদের ফাইনালে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনী পড়ুয়া প্রিয়া সাহা পিউ আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের রাজিনা আক্তারকে পরাজিত করে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ছেলেদের বিভাগ ১২ জন মেয়েদের বিভাগ ৭ জন ক্ষুদ্র দাবা খেলোয়াড় অংশগ্রহণ করে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ সকালে এ দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেড মুরশেদ আলী, সদর ইউএনও মেহনাজ ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ বক্তব্য রাখেন। জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুল প্রতিযাগিতায় অরবিটারের দায়িত্ব পালন করেন। ফাইনাল খেলা শেষে উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানারআপ দাবাড়ুদের মাঝে পুরষ্কার, মেডেল ও সনদপত্র তুল দেন জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরন্দ্র চন্দ্র সরকার এবং জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ খোরশেদ আলম। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে জার্সি উপহার এবং অতিথি ও অভিভাবকদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
