খবরটি পড়েছেন : ২৪৩
স্টাফ রিপোর্টার: শেরপুর চেম্বার অব কমার্সের আয়োজনে চেম্বার সদস্যদের এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৪ অক্টোবর রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক।
চেম্বার সদস্য বশিরুল ইসলাম সেলুর সঞ্চালনায় চেম্বার সভাপতি আসাদুজ্জামান রওশন এর সভাতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনার আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু এবং প্রিয় বক্তা ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।

এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, চেম্বার সহ সভাপতি প্রকাশ দত্ত প্রমূখ।

পরে চেম্বার সদস্যদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৪ জন সন্তানকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
