শেরপুর গারো পাহাড় এলাকায় বক অবমুক্ত

শেরপুর গারো পাহাড় এলাকায় বক অবমুক্ত

স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী মধুটিলা রেঞ্জ এলাকা থেকে শিকারীদের হাত থেকে ২৫ টি বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

১৪ অক্টোবর রোববার সকালে উপজেলার পাহাড়ি পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা রেঞ্জ এলাকার বাতকুঁচি গ্রামে বকগুলো উদ্ধার করে অবমুক্ত করা হয়।

মধুটিলা রেঞ্জের রেঞ্জার রফিকুল ইসলাম জানায়, আজ রোববার সকালে আমার অফিস স্টাফ আজাহার আলী, আবু তালেব ও মোতালেব হোসেন বাতকুঁচি এলাকায় দু’জন পেশাদার পাখি শিকারির কাছ থেকে শিকার করা ২৫ টি বক উদ্ধার করে। পরে ওই বকগুলো স্থানীয় গ্রামবাসীর সামনেই আকাশে অবমুক্ত করা হয়। এসময় ওই দুই পাখি শিকারীর পালিত দুইটি বকও অবমুক্ত করা হয়।

শিকারীরা জানায়, বকগুলো পার্শ্ববর্তী জলাশয় থেকে শিকার করে বিক্রির উদ্যেশে বাজারে যাচ্ছিলো।

উল্লেখ্য, প্রতি বছর শীতের ঠিক আগ মুহূর্তে এক শ্রেণির পাখি শিকারী জেলার বিভিন্ন বিল ও জলাশয় থেকে বিভিন্ন বিদেশী অতিথি পাখিসহ দেশের বক, ঘু ঘু ও বিভিন্ন পাখি শিকার করে থাকে। তবে এসব পাখি শিকারীদের বিষয়ে বন বিভাগ শতর্ক রয়েছে বলে বন বিভাগ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *