স্টাফ রিপোর্টার : অবৈধপথে আসা বিদেশি এবং বিভিন্ন নামের সিগারেটের রমরমা ব্যবসায় ছেয়ে গেছে শেরপুরের বিভিন্ন বাজার। এসব অবৈধ সিগারেটের বাজার বেশ বড় হলেও তা বন্ধ করার কোনো জোড়ালো উদ্যোগ নেই। এতে প্রতি মাসে কোটি টাকারও বেশি রাজস্ব হারাচ্ছে সরকার।
অবৈধপথে আসা এসব সিগারেটের মূল ঘাঁটি খরমপুর। এছাড়াও আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা প্রতিদিন বিভিন্ন দোকানে মাঠ কর্মীদের দিয়ে সিগারেট বিক্রি করাচ্ছেন। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা।

জানা যায়, শেরপুরে অবৈধ সিগারেট বাজারের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করছেন ভাই ভাই ষ্টোরের মালিক জাহাঙ্গীর আলম। তিনি দীর্ঘ ৩ (তিন) বছর ধরে এ অবৈধ ব্যবসার সাথে জড়িত। তাকে একাধিক বার প্রশাসন জিঙ্গাসাবাদের জন্য হেফাজতে নিলেও বিশেষ কারণে আটক কিংবা গ্রেফতার দেখানো হয়নি বরং তাদের সাথে সক্ষতা দেখা গেছে। বেশ কিছু দিন আগে শেরপুর কাস্টমস এক্সাইজ অভিযান পরিচালনা করে অবৈধ সিগারেট উদ্ধার করেন। অবৈধ সিগারেট ব্যবসা সম্পর্কে শেরপুরের বিভিন্ন মহল অবগত থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। শেরপুর সহ ৫ টি উপজেলায় ২১ জন কর্মী নিয়োগ করে গ্রামগঞ্জে এ সিগারেটের ব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং অল্প দিনের ব্যবধানে বিপুল পরিমান টাকার মালিক বুনে গেছেন। এস এ পরিবহন এবং কভারভ্যানে সিটি, মুনষ্টার, পেরিস ব্লাক, হক ব্লাক, মুন, বিদেশি অরিস,প্যাট্টন সহ আরো কয়েক প্রকার সিগারেট নিয়ে আসেন ডিলার জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে ডিলার জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
