জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ দালালি, বাটপারি করলে আমাকে জানাবেন, পুলিশকে খবর দিবেন। আওয়ামী লীগের নেতা-কর্মী, এমপি-মন্ত্রীরা আজ পালিয়ে বেড়াচ্ছেন, তাদের অপকর্মের জন্যই আজ তাদের এ অবস্থা। এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের একত্রিত থাকার আহবান জানান।
তিনি ১৬ মার্চ রোববার সন্ধ্যায় কুড়িকাহনীয়া বাজারে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক বিনির্মাণের লক্ষ্যে এ মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করেন কুড়িকাহনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ইফতার মাহফিলে শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মো. রেজুয়ান উল্লাহ, যুবদলের যুগ্ম আহবায়ক মো. এখলাসুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রোকুনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ কুড়িকাহনিয়া ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
