না ফেরার দেশে চলে গেলেন শ্রীবরদী উপজেলা পরিষদের রেকর্ড সংখ্যক বিপুল ভোটে নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলার রাজনৈতিক অঙ্গনের বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী সাদা মনের মানুষ হিসেবে সর্বমহলে পরিচিত এ,কেএম ওবায়দুল রহমান খায়ের মুন্সী।
সোমবার রাত আনুমানিক ২,১০ মিনিটের সময়
পৌর শহরের উত্তর বাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না রাজিউন) ,।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর
তিনি স্ত্রী, ৩ পুত্র, ৫ কন্যা সহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল , শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াজ উদ্দিন চেয়ারম্যান,
শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল, সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন জাকারিয়া, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, দৈনিক তথ্যধারা সম্পাদক জাহাঙ্গীর আলম খান এটম, বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, শ্রীবরদী প্রেসক্লাব সাধারন সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা গভীর শোক প্রকাশ ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার বিকেল ৩ টার সময় শ্রীবরদী পৌর এলাকার মথুরাদী আম গোরস্থান মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়।
বর্ণাঢ্য জীবনে তিনি মসজিদ, মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে বিশেষ অবদান রেখে গেছেন।
পৌর শহরের কাচারী জামে মসজিদ, নিজ গ্রামের বাড়ি শ্রীবরদী সদর ইউনিয়নের আবুয়ারপাড়া গ্রামে
গড়ে তুলেন মাদ্রাসা ও মসজিদ।
বর্ণাঢ্য রাজনীতিক জীবনে তিনি এরশাদের জাতীয় পার্টিতে যোগদান করেন জাতীয় পার্টি ক্ষমতা থাকা কালীন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে উপজেলার সার্বিক উন্নয়ন সহ সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করেন। দায়িত্ব পালন করেন শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা, শ্রীবরদী সরকারি কলেজ, আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে। ১৯৭৪ সালে সারা দেশব্যাপী দুর্ভিকের সময় শ্রীবরদীতে তার নেতৃত্বে গড়ে তোলা হয় নোঙ্গরখানা নামে একটি সামাজিক প্রতিষ্ঠান আর এ নোঙ্গরখানার মাধ্যমে বিতরণ করা হয় দুস্থদের মাঝে রান্না করা খাবার সহ বিভিন্ন সামগ্রী।
পরবর্তীতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মরহুম খন্দকার খুররমের হাত ধরে যোগদান করেন আওয়ামী লীগে।
দায়িত্ব পালন করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে। পরবর্তীতে উপজেলা পরিষদ নির্বাচনে রেকর্ড সংখ্যক বিপুল ভোটে নির্বাচিত হন উপজেলা ভাইস চেয়ারম্যান। এরপর মুখ ফিরিয়ে নেন রাজনৈতিক অঙ্গন থেকে, নিজেকে আঁড়াল করতে সরে যান আওয়ামী লীগের রাজনীতি থেকে, সক্রিয় হয়ে পড়েন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার কাজে।
