বুলবুল আহম্মেদ || বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী শেরপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে বলেছেন, জনগন শেখ হাসিনার সঙ্গে আছে, ইনশাআল্লাহ যে কোন চ্যালেঞ্জ জনতার শক্তিতে বলিয়ান হয়ে শেখ হাসিনা মোকাবেলা করবে। এভাবেই আমরা এগিয়ে যাবো কেউ আমাদের রুখতে পারবে না। তিনি আরো বলেন, শেখ হাসিনা সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সম্মান বয়ে আনছেন এবং উনি যখন সম্মান নিয়ে আসে তখন আমাদের দেশের প্রত্যেক বাঙালী সম্মান বোধ করি, গৌরবান্বিত বোধ করি।
২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা শহরের পৌর পার্ক মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম রুহুল আমীন ছানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এর সঞ্চালনায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলম চৌধুরী নাদেল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, শেরপুর-৩ আসনের সাংসদ ফজলুল হক চাঁন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি এডভোকেট চন্দন কুমার পাল, যুগ্ম সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, বক্তব্য রাখেন।
এসময় জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

