মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন’র ইন্তেকাল – Shottoboyan24

মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন’র ইন্তেকাল

১৫ জুলাই ২০২১, ৩:৩৮

স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী “মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়” এর সাবেক প্রধান শিক্ষক মনোয়ার হোসেন ১৪ জুলাই বুধবার মাধ্যরাতে বারডেম হাসপাতালে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৫ মেয়ে সন্তান রেখে গেছেন। 
মরহুমের নামাজের জানাযা মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে আজ বেলা ৩ ঘটিকায় অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাযা বিকেল ৪ ঘটিকায় ঘাগরা প্রধান পাড়ায় অনুষ্ঠিত হবে।
তাঁর এই অকাল প্রয়াণে ওই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now